IQNA

কুয়েতের আল জাহরায় কুরআন হেফজ কোর্স অনুষ্ঠিত হবে

16:07 - February 20, 2010
সংবাদ: 1888284
কুয়েতের আল জাহরা অঞ্চলে পবিত্র কুরআন হেফজ এর জন্য ১৯টি কোর্স অনুষ্ঠিত হবে। দেশটির কুরআন হেফজ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হবে এ কোর্স। কুয়েতের আল-রাই পত্রিকা এ খবর জানিয়েছে।
১৯টি কোর্সের মধ্যে ৩টি অনুষ্ঠিত হবে কুরআন হেফজ কেন্দ্রে। কেন্দ্রের প্রধান তালাল মোহসেন আল- জাফিরি জানান, বাকি ১৬টি কোর্স হবে ওই অঞ্চলের বিভিন্ন মসজিদে।
তিনি জানান, “ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কোর্সগুলো অনুষ্ঠিত হবে এবং এগুলোর লক্ষ্য হবে- পবিত্র কুরআনের নির্দেশনা প্রচার করা এবং দেশের যুব সমাজকে কুরআন হেফজে উৎসাহিত করে তোলা।”
আলী জাফিরি বলেন, পবিত্র কুরআনের এ হেফজ কোর্সগুলোর তত্ত্বাবধান করবেন কুয়েতের বিখ্যাত ক্বারী ও প্রশিক্ষকরা। কুয়েতি ছাত্র ও বিদেশী ছাত্ররাও এ কোর্সে অংশ নিতে পারবে।# 539475
captcha