IQNA

আগামী বছরে দেশে কুরআনিক কার্যক্রম ব্যাপকভাবে বাড়বে

16:36 - February 20, 2010
সংবাদ: 1888306
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, আগামী বছরে দেশে কুরআনিক কার্যক্রম ব্যাপকভাবে বাড়বে।
তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৫ দফা অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কর্মসূচীর মধ্যে রয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করা। আর এর মধ্যে কুরআনিক কর্মকাণ্ড খুবই বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদের কুরআন ও এতরাত বিষয়ক কমিটির সদস্যদের উদ্ধৃতি দিয়ে ইকনার এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট এ কথা বলেন। ওই সব সদস্য বলেছেন, উন্নয়ন পরিকল্পনার খসড়া তৈরির সময় কুরআন বিষয়ক কর্মকাণ্ডের ওপর কম মনোযোগ দেয়া হয়েছে। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, “আমরা আগামী বছর কুরআনিক কার্যক্রমের উত্তরণ দেখব যা হবে পঞ্চ-বার্ষিকী পরিকল্পনার প্রথম বছর।” ইরানের ওপর কয়েকটি পশ্চিমা দেশের অবরোধ আরোপের বিষয়ে প্রশ্ন করা হলে ড. আহমাদিনেজাদ বলেন, পৃথিবীর সত্যিকার পরিবর্তন দেখার জন্য কয়েকজন ব্যক্তির চোখ মেলে তাকানো উচিত। হয়তো তারা তাদের অতীত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটাবে কিন' এতে ইরানের জন্য কোনো সমস্যা তৈরি হবে না। আমরা গত ৩১ বছর ধরে এমন প্রচেষ্টা দেখেছি এবং আমরা কঠিন সময়ে সর্বোচ্চ মাত্রার উন্য়ন ঘটিয়েছি।# 539860
captcha