IQNA

কোমে কুরআনের তাফসির বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

21:32 - February 26, 2010
সংবাদ: 1890890
কোমের হুজাত্তিয়ে মাদ্রাসার ছাত্রদের মাঝে বৃহস্পতিবার পবিত্র কুরআনের তাফসির বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উচ্চতর ফিকাহ শিক্ষা কেন্দ্রের কুরআন ও হাদিস বিভাগের পরিচালক সাইয়্যেদ হাসান আস্‌লনেজাদ জানান, পবিত্র তাফসিরুল নেমুনেহ ও তাফসিরুল মিজান এর ওপর ভিত্তি করে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, মাদ্রাসা ছাত্রদের মাঝে পবিত্র কুরআনের জ্ঞান, কুরআনকে তুলে ধরা এবং তাদের মাঝ থেকে পবিত্র কুরআনের মেধা খুঁজে বের করাই হচ্ছে এ প্রতিযোগিতার লক্ষ্য ।
চারটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গতকাল সকালে কোমের হুজাত্তিয়েহ মাদ্রাসায়। হুজাত্তিয়েহ মাদ্রাসাটি আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত একটি মাদ্রাসা।# 543201
captcha