IQNA

জাকার্তায় মুসলিম বিশ্বের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে

21:50 - February 26, 2010
সংবাদ: 1890894
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মুসলিম বিশ্বের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে
ইন্দোনেশিয়ার ফিল্ম ফাউণ্ডেশন এ উৎসবের আয়োজন করেছে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে- মুসলিম বিশ্বের চলচ্চিত্র শিল্পের মূল্যায়ন করা। সপ্তাহব্যাপী এ আয়োজনে বিশটিরও বেশি দেশের চলচ্চিত্র, নাট্য ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর প্রতিনিধি অংশ নিচ্ছেন।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জাকার্তায় নিযুক্ত ইরানী কালচারাল অ্যাটাশে মোহাম্মদ আলী রব্বানী ইরানে ইসলামী বিপ্লব বিজয় লাভের পর সেখানকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নের কথা তুলে ধরেন।
তিনি বলেন, যদি ইসলামের মহান সংস্কৃতি ও শিল্পীত রূপকে কাজে লাগানো যায় তাহলে মুসলিম বিশ্বের দ্রুত বিকাশমান চলচ্চিত্র আকর্ষণীয় হয়ে উঠবে এবং যারা পশ্চিমা চলচ্চিত্রের কারণে ক্লান্ত হয়ে পড়েছে তাদের কাছে তা বিশেষভাবে সমাদৃত হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ইরান এবং ইন্দোনেশিয়ার অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতারা এ ক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করবেন এবং মুসলিম বিশ্বে তা সফলতার পার্যায়ে নিতে নেতৃত্ব দেবেন। # 543436
captcha