গ্রন্থটি প্রকাশ করেছে আস্রা গবেষণা ইন্সটিটিউট। বইটিতে অন্য ধর্মের অনুসারীদের সাথে মুসলমানদের শান্তিপূর্ণ মিথষ্ক্রিয়ার কথা তুলে ধরা হয়েছে বর্তমানে যা শান্তিপূর্ণ সহাবস্থান বা বহুমুখীতাকে বোঝায়। আসরা প্রকাশনা ইন্সটিটউটের বিশেষজ্ঞ মোহাম্মদ বাবায়ী বলেন, “বইটির গুরম্নত্বপূর্ণ দিক হলো- এর মাধ্যমে ইসলামের বিশ্বব্যাপী রূপকে তুলে ধরা হয়েছে যা ধর্মের ভিত্তিতে মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলছে। এ ছাড়া, ধর্মের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কের নিয়মের কথাও বলা হয়েছে বইটিতে।”
বইটিতে অন্য যে সব বিষয় আলোচিত হয়েছে তার মধ্যে রয়েছে-“শান্তিপূর্ণ সহাবস্থান, ঐক্য, একত্ববাদী ধর্ম, অমুসলিমদের সাথে নিয়ন্ত্রিত সম্পর্ক এবং স্বৈরশাসকদের সাথে সম্পর্কের বিষয়ে ইসলামের অবস্থান।” # 542972