২৩তম ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সম্মেলনে এ কথা বলেছেন, আল্লামা সাইয়্যেদ মোহাম্মদ হুসাইন ফাদাল্লাহ।
হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ফাদাল্লাহ ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে বলেন, ইসলামী বিশ্ব থেকে অবশ্যই অনৈক্য ও ভেদাভেদ দূর করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, শিয়া-সুন্নি দুই সম্প্রদায়ের পন্ডিতদেরকে তাদের অনুসারীদের সম্মান করা উচিত এবং ইসলামিক ভ্রাতৃত্ব ও ঐক্যের বিষয়ে যে সব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলায় মুসলিম প-পন্ডিতদেরকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আয়াতুল্লাহ ফাদাল্লাহ ফিলিস্তিন প্রসঙ্গে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনকে এখন সবার ওপরে প্রাধান্য দিতে হবে এবং ফিলিস্তিনীদের ওপর অবৈধ ইসরাইল সরকারের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করতে হবে।
২৩তম ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার থেকে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে এবং এতে ৪৮টি দেশের দেড়শ’ বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।# 547432