IQNA

পশ্চিম তীরে নতুন করে ইহুদি উপশহর নির্মানের সিদ্ধান্ত: ও আই সির নিন্দা

20:26 - March 10, 2010
সংবাদ: 1896755
ইসরাইলের মন্ত্রীসভা পশ্চিম তীরে ইহুদিদের জন্য নতুন করে ১১২ টি আবাসিক ইউনিটর তৈরির সিদ্ধান্ত নেয়ায় ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সি এর তীব্র নিন্দা জানিয়েছে ।
ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ওআইসির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু বলেছেন, জবরদখলই যে ইসরাইল সরকারের প্রধান লক্ষ্য পশ্চিম তীরে ইহুদিদের জন্য নতুন করে ১১২ টি আবাসিক ইউনিটর তৈরির ব্যাপারে তেল আবিবের সিদ্ধান্ত থেকে তা আবারো প্রমাণিত হলো। তিনি ফিলিস্তিনে ইসরাইলের এই অব্যাহত জবরদখলের নীতিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করে ইসরাইলের এই অন্যায় নীতি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানান । ইহুদিবাদী ইসরাইল এমন সময় ফিলিস্তিনের ভূমিতে নতুন করে ইহুদি উপশহর নির্মানের পদক্ষেপ নিল যখন বিশ্ব সমাজ ইসরাইলের এই জবরদখলের নীতিকে অবৈধ বলে ঘোষণা করেছে ।# 550770
captcha