An-Naseeha বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : আন নাসিহাহ ইসলামী ইন্সটিটিউটের কর্মকর্তাদের উদ্যোগে সূরা কাহাফের বিভিন্ন শিক্ষণীয় দিকের উপর আলোচনা ও পর্যালোচনার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনটি হার্ডশেফিল্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
সূরা কাহাফের শানে নুযুল বর্ণনা, তাকওয়া ও ধৈর্য, আসহাবে কাহাফের ঘটনা, বেহেশতের বাগানসমূহ, পরকালের ভীতি, হযরত খিজর ও হযরত মূসা (আ.) এর ঘটনা, ইয়াজুয ও মাজুযের দেশে ভ্রমন, দাজ্জালের বিপরীতে নিরাপদ থাকার উপায় ইত্যাদি বিষয়ে দু’দিন ব্যাপী আয়োজিত এ সম্মেলনে আলোচিত হবে।