El Moudjahid বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : আলজেরিয়ার জাতীয় ওয়াকফ বোর্ড ও জনকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে ইমাম সাইয়্যেদ আল কাত্তানী’র নিজস্ব বাসভবনে দু’দিন ব্যাপী আয়োজিত এ সম্মেলনে অংশগ্রহণকারীরা কোরআন প্রশিক্ষকদের জন্য কোরআন শিক্ষার অত্যাধুনিক পদ্ধতির কর্মশালা আয়োজন এবং শিক্ষা পদ্ধতিকে ব্যবহারিক করে তোলার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
অংশগ্রহণকারীরা জাতীয় ও তৃণমূল পর্যায়ের স্কুলের কোরআন প্রশিক্ষদের মাঝে মত বিনিময় এবং যোগাযোগ রক্ষা করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়া কোরআন প্রশিক্ষকদের শিক্ষা বিষয়ক বিভাগীয় প্রধানদের সাথে, বিভিন্ন সম্মেলন ও প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ এবং এ সকল সম্মেলনের ফলাফল সম্পর্কে খোজ খবর নেয়ার বিষয়ে অংশগ্রহণকারীরা তাগিদ দেন।
উল্লেখ্য সম্মেলনটি ১৪ এবং ১৫ই মার্চ দু’দিন যাবত অনুষ্ঠিত হয়েছে।#553116