কাতারের দৈনিক আশ শারক্বের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা জানিয়েছে যে, এ গ্রন্থমেলায় কাতারের বেশ কিছু ইসলামী গ্রন্থ প্রকাশক তাদের প্রকাশিত ইসলামী গ্রন্থাবলী উপস্থাপন করবেন।
কাতারের এ বিশ্ববিদ্যালয়ের উসুলে দ্বীন বিভাগের প্রধান হাইয়া সামের আল মিফতাহ এ সম্পর্কে বলেন : তিন দিন ব্যাপী আয়োজিত এ গ্রন্থমেলার পাশাপাশি কয়েকটি সাংস্কৃতিক ও ইলমি সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন : এ গ্রন্থমেলার মূল বাণী হচ্ছে “সকলের জন্য পড়াশুনা”। আর এ গ্রন্থমেলাটি কাতারের রাজধানী দোহা, ২০১০ সালে আরব বিশ্বের রাজধানী হিসেবে নির্বাচিত হওয়া উপলক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। এ মেলায় বই পড়ার গুরুত্ব এবং বর্তমান যুগে এর প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরত্বারোপ করা হবে।
আল মিফতাহ আরো জানান : এ গ্রন্থ মেলায় ইসলামী বিষয় ভিত্তিক বিভিন্ন বই উপস্থাপন করা হবে। #553708