IQNA

ইরানী নববর্ষ উপলক্ষ্যে হযরত আব্দুল আযিম আল হাসানী (রহ.) এর মাজারে কোরআন বিষয়ক বিশেষ কর্মসূচীর আয়োজন

18:15 - March 19, 2010
সংবাদ: 1899670
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ১৩৮৯ সালের ফার্সী নববর্ষ উপলক্ষ্যে ফারহাঙ্গ সারায়ে কোরআন ইন্সটিটিউট হযরত শাহ আব্দুল আযীম আল হাসানী (রহ.) এর মাজারস্থ কোরআন পরিষদের সহযোগিতায় “কোরআন পড়ুন পুরস্কার নিন” শীর্ষক কর্মসূচী এ মহান মনীষীর মাজারে আয়োজন করেছে।
হযরত শাহ আব্দুল আযীম আল হাসানীর মাজারের কার্যক্রম পরিচালনা পরিষদের যোগযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, “কোরআন পড়ুন পুরস্কার নিন” শীর্ষক কর্মসূচীটি ১লা ফারওয়ারদিন (২১শে মার্চ) হতে ৪ঠা ফারওয়ারদিন (২৪শে মার্চ) অবধি অব্যাহত থাকবে।
এ প্রতিবেদনের ভিত্তিতে শিশু এবং কিশোররা নতুন বছরের প্রথম দিন হতে ৪র্থ দিন অবধি সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত হযরত শাহ আব্দুল আযীম আল হাসানীর মাজার পরিচালনা পরিষদের জনসংযোগ বিভাগে যোগাযোগের মাধ্যমে কোরআন তেলাওয়াত করে পুরস্কার লাভ করতে পারবে।
উল্লেখ্য প্রতি বছরই এ কোরআনিক কর্মসূচীটি এ মাজারে অনুষ্ঠিত হয়। # 554309
captcha