IQNA

কোমের গভর্নরের উপস্থিতিতে সালাফচেগান মসজিদ উদ্বোধন

13:16 - March 20, 2010
সংবাদ: 1899696
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : কোম প্রদেশের আওতাভুক্ত সালাফচেগান মসজিদটির প্রকল্প দীর্ঘ ১০ বছর স্থগিত থাকার পর গতকাল ১৯শে মার্চ শুক্রবার কোমের গভর্নরের উপস্থিতিতে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ হুসাইন মুসাপুর এ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন : মহান আল্লাহ আয়ু নামের এক পূঁজি আমাদেরকে দান করেছেন এবং আমাদেরকে এ মহামূল্যবান পূঁজির ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করবেন।
তিনি মানুষের দ্রুত অতিক্রান্ত আয়ুর প্রতি মানুষের অবজ্ঞার কথা উল্লেখ করে বলেন : নববর্ষ এবং নতুন বছরের আগমন মানুষের মাঝে তাদের দ্রুত অতিক্রান্ত আয়ুর কথা স্মরণ করিয়ে দেবে। আর যারা নিষ্ঠার সাথে মানুষের খেদমতে নিজেদেরকে নিয়োজিত রাখে তারাই এ বিষয়টিকে উপলব্ধি করে ক্ষতিগ্রস্থ হয় না।
কোমের গভর্নর কর্মকর্তাদেরকে নিজেদের দায়িত্ব পালনে নিষ্ঠাবান এবং শুধুমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করার উপদেশ দিয়ে বলেন : নিজের সর্বশক্তি দিয়ে মানুষের খেদমতে নিজেকে নিয়োজিত করতে হবে, অন্যের প্রশংসা পাওয়ার জন্য নয়।
জনাব মুসা পুর সালাফচেগান মসজিদের উদ্বোধন সম্পর্কে বলেন : কিছু কিছু কর্মকর্তাদের অবজ্ঞা ও অবহেলার কারণে বাইতুল মাল হতে বরাদ্দকৃত বাজেটের আওতাভূক্ত প্রকল্পসমূহ কেন স্থগিত থাকবে?!
বলা বাহুল্য যে, সালাফচেগান মসজিদটির নির্মাণ প্রকল্পের জন্য প্রাদেশিক বাজেট হতে ৩ বিলিয়ন রিয়াল বরাদ্দ দেয়া হয়েছিল এবং মসজিদের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে এখনো ৫ বিলিয়ন রিয়াল প্রয়োজন। # 554727
captcha