সামাজিক বিভাগ : মসজিদ বিষয়ক সাংস্কৃতিক ও শিল্পকলা পরিষদের কেন্দ্রীয় অধিদপ্তর প্রধান, পরিমিত ব্যয়ের নীতি, মসজিদ বিষয়ক পরিষদসমূহের সদস্যদের জন্য যথেষ্ট কার্যকর হওয়ার কথা উল্লেখ করে বলেছেন : এ নীতির প্রচার ও প্রসার বিগত বছরের ন্যায় নতুন বছরেও অব্যাহত থাকবে।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হামিদ রেজা আরবাব সুলাইমানী, কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার প্রতিবেদককে জানান : পরিমিত ব্যয়ের নীতি প্রচারের লক্ষ্যে মসজিদ বিষয়ক সাংস্কৃতিক ও শিল্পকলা পরিষদের সদস্যদের জন্য বিভিন্ন প্রশিক্ষণমূলক কোর্সের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন : এ নীতি প্রচার লক্ষ্যে মসজিদের পেশ ইমাম এবং মোবাল্লেগদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয়েছে। আর এ প্রশিক্ষণ কোর্সসমূহের মূখ্য উদ্দেশ্য হচ্ছে মোবাল্লেগদেরকে পরিমিত ব্যয়ের নীতি প্রচারের জন্য প্রস্তুত করা। যাতে তারা বিভিন্ন ধর্মীয় উপলক্ষ্যসমূহে আয়োজিত অনুষ্ঠানে তাদের বক্তৃতার মাধ্যমে এ সংস্কৃতির প্রচার ঘটাতে পারে।
হুজ্জাতুল ইসলাম সুলাইমানী আরো বলেন : পরিমিত ব্যয়ের সংস্কৃতি মসজিদের বিভিন্ন অনুষ্ঠানে পরিমিত খরচের মাধ্যমে শুরু হতে পারে। আর এ বিষয়টি গত বছর মসজিদ বিষয়ক বিভিন্ন সাংস্কৃতিক ও শিল্পকলা পরিষদে বাস্তবায়িত হয়েছে। অধিকাংশ সময় দেখা গেছে যে বিভিন্ন মাহফিল ও আইম্মাহ (আ.) এর জন্মদিন বা শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অনেক খাদ্য নষ্ট হয়ে যেত, আমরা পরিমিত ব্যয়ের সংস্কৃতি প্রচারের মাধ্যমে এ অপচয়ে হ্রাস ঘটাতে সক্ষম হয়েছি। #548741