IQNA

দৈনন্দিন জীবনে পরিমিত নীতি বাস্তবায়নে শিক্ষকরাই অধিক সফল ছিলেন

23:49 - March 23, 2010
সংবাদ: 1899815
সামাজিক বিভাগ : তেহরানের শিক্ষাবোর্ড প্রধান, এ বোর্ডের অধিনস্থ শিক্ষক, দায়িত্বশীল ও কর্মকর্তারা গতবছর দৈনন্দিন জীবনে পরিমিত নীতি বাস্তবায়নে সবচেয়ে বেশী সফল ছিলেন বলে বিশ্বাস করেন।
তেহরানের শিক্ষাবোর্ডের প্রধান জনাব যাকারিয়া ইয়াযার লু, ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার প্রতিবেদককের সাথে এক একান্ত সাক্ষাতকারে জানিয়েছেন : তেহরানের শিক্ষাবোর্ড অন্যান্যদের তুলনায় পরিমিত ব্যয়ের নীতি সংস্কারের বছরকে অধিক মূল্যায়ন করেছে।
তেহরানের শিক্ষাবোর্ড প্রধান আরো জানান : গত বছর পরিমিত ব্যয়ের নীতি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে, শিক্ষক, দায়িত্বশীল ও কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
তিনি বলেন : শিক্ষক এবং কর্মকর্তারা পরিমিত ব্যয় নীতির সংস্কারের বছরে সঠিক সময়ে স্কুল এবং ক্লাসে উপস্থিত হওয়ার প্রতি সচেষ্ট ছিলেন, যাতে ক্লাস ছুটি না হয়। আর পরিমিত ব্যায় নীতি বাস্তবায়নের ক্ষেত্রে এটা অগ্রণী ভূমিকা রেখেছে। # 549297
captcha