যাহেদানের ফাজর আফারীন কোরআন ইন্সটিটিউটের প্রধান সাইয়্যেদ মাহদী পুর মুসাভী, ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার সিস্তান ও বালুচিস্তান প্রদেশের প্রতিনিধিকে বলেছেন : ২৪০০ বেশী কোরআন বিষয়ক প্রশংসাপত্র যাহেদানের ফাজর আফারীন কোরআন ইন্সটিটিউটের পক্ষ থেকে গত বছর কোরআন শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়েছে।
যাহেদানের ফাজর আফারীন কোরআন ইন্সটিটিউটের প্রধান আরো জানান : এ প্রশংসাপত্রগুলো কোরআন পড়া শিক্ষা, হেফজ, কোরআন শব্দার্থ পরিচিতি, তাজবীদ, তাফসীর ইত্যাদি ৭০টি বিভিন্ন কোর্সে অংশ্রগহণকারীদের মাঝে, কোরআন প্রশিক্ষকদের বিশেষ ৪টি ট্রেনিং কোর্সের অংশগ্রহণকারী মাঝে এবং গ্রীস্মকালীন সময়ে আয়োজিত বিশেষ কোরআন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ কারীদের মাঝে বিতরন করা হয়েছে।
এ প্রশিক্ষণ কোর্সগুলো সমাজে সকল শ্রেনীর লোকদের জন্য এবং প্রতিটি অঞ্চলের মসজিদে আয়োজিত হয় বলে তিনি জানান। # 554578