IQNA

যাহেদানের ফাজর আফারীন‍‌‌‌ কোরআন ইন্সটিটিউটের নতুন ভবন উদ্বোধন

22:28 - March 26, 2010
সংবাদ: 1899929
কোরআন বিষয়ক কার্য্রক্রম বিভাগ : যাহেদানের ফাজর আফারীন কোরআন ইন্সটিটিউটের নতুন ভবন চলতি বছরের জুলাই মাসে উদ্বোধন করা হবে।
যাহেদানের ফাজর আফারীন কোরআন ইন্সটিটিউটের প্রধান জনাব সাইয়্যেদ মাহদী পুর মুসাভী, ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার আঞ্চলিক প্রতিবেদককে দেয়া এক একান্ত সাক্ষাতকারে এ তথ্য দিয়ে জানিয়েছেন : কোরআনিক কার্যক্রমে বিস্তৃতি দান এবং এ অঞ্চলে কোরআনিক সংস্কৃতি সমৃদ্ধ করার নিমিত্তে চলতি বছরের আগামী জুলাই মাস নাগাদ যাহেদানস্থ ‌‌‌ফাজর আফারীন সাংস্কৃতিক ইন্সটিটিউটের নতুন ভবন উদ্বোধন করা হবে।
যাহেদানের ফাজর আফারীন কোরআন ইন্সটিটিউটের প্রধান, নির্মাণাধীন ভবনের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন
তিনি বলেন : এ ভবনটি ২৭০ স্কয়ার মিটারে নির্মিত হচ্ছে। এতে রয়েছে; সেমিনার ও আলোচনা সভা আয়োজনের জন্য একটি অডিটোরিয়াম, শিশুদের প্রাথমিক কোরআন শিক্ষার জন্য ৬টি ক্লাসরুম এবং বড়দের কোরআন ও কোরআন বিষয়ক অন্যান্য প্রশিক্ষণের জন্য ২টি ক্লাস রুম।
পুর মুসাভী আরো জানান : আল্লাহর অনুগ্রহে এ কেন্দ্র সমাজের সকল শ্রেনীর লোকদেরেকে কোরআনিক শিক্ষা ও আল্লাহর নির্দেশাবলী সম্পর্কে পরিচিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। #554596
captcha