ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার বলকান শাখা হতে প্রেরিত রিপোর্ট : বসনিয়া হার্জেগোবিনার গ্র্যান্ড মুফতি মোস্তফা আফান্দি এক বিবৃতিতে এ ঘটনার তীব্র সমালোচনা করে মুসলিম সংস্থাসমূহ ও প্রভাবশালী ব্যক্তিত্বদেরকে ফিলিস্তিনে অবস্থিত পবিত্র স্থানসমূহ বিনষ্ট ও নিশ্চিহ্ন করার বিপরীতে পদক্ষেপ গ্রহণের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিবৃতিতে আরো বলা হয়েছে : হযরত ইব্রাহিমের পবিত্র কুদস শহরকে একটি সন্ধির শহরে রূপান্তরীত করার সময় এসে গেছে, যুদ্ধের শহরে নয়।
বসনিয়া হার্জেগোবিনার গ্র্যান্ড মুফতি মোস্তফা আফান্দি তার এ বিবৃতিতে আরো উল্লেখ করেছেন : সকলের মুসলমানের অধিকার এবং তাদের কর্তব্য হচ্ছে যে, মসজিদুল আকসার আশে পাশে সংঘটিত সকল ঘটনা সম্পর্কে তারা অবগত থাকবে। আর কুদস অঞ্চলে দখলদারদের বিরুদ্ধে বিরোধীতার শ্লোগান সকল বিশ্বের নিকট পৌঁছে দেবে। #555097