IQNA

মসজিদুল আকসার সন্নিকটে ইহুদী উপাসনালয় নির্মাণ বাইতুল মোকাদ্দাসকে নিশ্চিহ্ন করার ভূমিকা স্বরূপ

22:50 - March 27, 2010
সংবাদ: 1900133
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : হযরত আয়াতুল্লাহ আল উজমা মাকারেম শিরাজী আজ (২৭শে মার্চ) এক বিবৃতিতে সম্প্রতি মসজিদুল আকসার
সন্নিকটে ইহুদী উপাসনালয় নির্মাণের বিষয়ে সতর্ক করে দিয়ে এটাকে মসজিদুল আকসা নিশ্চিহ্ন করার হীন পরিকল্পনার ভূমিকা বলে উল্লেখ করেছেন।
হযরত আয়াতুল্লাহ আল উজমা মাকারেম শিরাজীর কার্যালয়ের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, এ বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে : অবৈধ রাষ্ট্র ইসরাঈল আবারও এক জঘন্য পদক্ষেপের মাধ্যমে কুদস অঞ্চলকে একটি ইহুদী বসতিতে পরিণত করা নিমিত্তে মসজিদুল আকাসার সন্নিকটে এ ইহুদী উপাসনালয় নির্মাণ করেছে।
এ বিবৃতিতে আরো বলা হয়েছে যে, এ অঞ্চলে ইহুদী উপসানালয়ের উদ্বোধন যা গণমাধ্যমে ব্যাপক প্রচারের সাথে শুরু হয়েছে এবং আন্তর্জাতিক মহলের তীব্র প্রতিবাদের ঝড় এ ঘটনার জঘন্যতার বিষয়টিকেই প্রমাণ করে। বিশ্লেষকদের মতে এহেন হীন পদক্ষেপ পবিত্র কুদসকে ধ্বংস ও এ অঞ্চলের ইসলামী নিদর্শনসমূহকে বিলুপ্ত করার উদ্দেশ্যেই গৃহিত হয়েছে।
হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী সতর্ক করে বলেন : জায়নবাদী ইসরাইলের এহেন চক্রান্ত বিশ্বের মুসলমানদেরকে চরমভাবে বিক্ষুদ্ধ করবে এবং তা ফিলিস্তিনী ভূ-খণ্ডে নতুন গণ-অভ্যূর্থনের জন্ম দিবে।
তিনি এ বিবৃতির শেষাংশে বলেন : জায়নবাদী ইসরাইল কর্তৃক এমন ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপ গ্রহণের পরও কি আরব রাষ্ট্র প্রধানরা এ অবৈধ রাষ্ট্রের সাথে মিলে মিশে চলবে? তারা কি জায়নবাদী ইসরাইলের ভয়ে আতংকিত?! অথচ লেবাননের হিজবুল্লাহ বাহিনী ও ফিলিস্তিনের হামাস বাহিনী বীরত্বের সাথে জায়নবাদীদের বিরুদ্ধে মোকাবেলা করছে।
captcha