ফ্রান্সের অফিশিয়াল বার্তা সংস্থা AFP -এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, বিক্ষোভে অংশগ্রহণ কারীরা ‘স্কুল আমার অধিকার এবং স্কার্ফ আমার পছন্দ’ শীর্ষক শ্লোগান দিতে থাকে।
বিক্ষোভ অংশগ্রহণকারীরা সেদেশে ইসলামী পোশাক পরিধানের বিরোধিতার কারণ হিসেবে ইউরোপে ছড়িয়ে পড়া ইসলাম ভীতিকে উল্লেখ করেছে।
এ বিক্ষোভ মিছিলের আয়োজনকারী পরিষদের সদস্য কাওসার বুস্তানী হিজাব বিরোধী পদক্ষেপকে একটি বর্ণবাদী পদক্ষেপ বলে অভিহিত করেন।