IQNA

ব্রাজিলে কুদস শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

23:17 - March 28, 2010
সংবাদ: 1900378
আন্তর্জাতিক বিভাগ : গতরাতে (২৭ মার্চ) ব্রাজিলে সিরিয়া সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে কুদস শীর্ষক এক সম্মেলন আয়োজিত হয়েছে।
সিরিয়ার অফিশিয়াল বার্তা সংস্থ Sana এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : সম্মেলনটি ‘কুদস আমাদের অন্তরে রয়েছে’ শিরোনামে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সাও পাউলোর বেশ কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন।
সেমনারের উদ্বোধনী বক্তৃতায় ব্রাজিলে সিরিয় কারচালার কাউন্সেলর ইবরাহীম ঈসা মুসলমান এবং খ্রীষ্টানদের নিকট কুদস শহরের গুরত্বের প্রতি তাগিদ দিয়ে বলেন : জায়নবাদীদের এ শহরের ধর্মীয় ও আরবী রূপকে পরিবর্তন করে একটি ইহুদী শহরে রূপান্তরীত করার কু পরিকল্পনা ধূলিস্যাত করতে আমাদেরকে মসজিদুল আকসা এবং কুদস শহরে তাদের গৃহিত পদক্ষেপে বাধা দিতে হবে।
এ সম্মেলনে অংশগ্রহণকারীরা কুদস শহরে ইসরাইলের ন্যাক্কারজন পদক্ষেপ রোধে আন্তর্জাতিক সমাধান ছাড়াও তাদের কর্মকান্ড স্থগিত রাখার প্রতি আহ্বান জানান।
এছাড়া কুদস শিরোনামে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। #555367
captcha