Panet.co.il -এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ কোরআনিক কর্মশালাটি 'আল ফাতহ' নামে নামকরণ করা হয়েছে এবং ইয়াফা শহরের মেয়েদের অংশগ্রহণের মাধ্যমে এ কর্মশালাটি এক সপ্তাহ যাবত চলবে।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পবিত্র কোরআনের সূরা আল ফাতহকে মুখস্থ করবে। এ সময়ে তারা ইয়াফা শহরে অবস্থিত ইসলামী প্রাচীন নিদর্শনসমূহও পরিদর্শন করবে।
কর্মশালা শেষে ফিলিস্তিনের আল ফোরকান কোরআন ইনস্টিটিউটের পক্ষ থেকে সকল অংশগ্রহণ কারীদের প্রত্যেককে কাতারে প্রকাশিত বিশেষ কোরআন শরিফ উপহার হিসেবে প্রদান করা হবে।
উল্লেখ্য যে, বছরে ২৫০ জন এর বেশী ছাত্র ও ছাত্রী আল ফোরকান ইন্সটিটিউটের হেফজ বিষয়ক কর্মসূচীতে অংশগ্রহণ করে থাকে। এ সময় তারা কোরআন হেফজ করা ছাড়াও ইসলামী নৈতিকতা, আরবী ভাষা শিক্ষাসহ অন্যান্য ধর্মীয় শিক্ষা লাভ করে থাকে। #555644