IQNA

ইরাকে আন্তর্জাতিক গ্রন্থমেলা পবিত্র মাজারসমূহের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে

7:06 - April 04, 2010
সংবাদ: 1901860
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের ৫ম আন্তর্জাতিক গ্রন্থমেলা ২রা মে শুক্রবার সেদেশের বিভিন্ন মাজার পরিচালনা কমিটির সহযোগিতায় আরবিল শহরে উদ্বোধন হয়েছে।
নুন ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ১০ দিন ব্যাপী আয়োজিত এ গ্রন্থমেলা, নাজাফে আশরাফের হযরত ইমাম আলী (আ.), হযরত ইমাম হুসাইন (আ.), হযরত আব্বাস (আ.) এবং হযরত ইমাম মুসা কাযিম (আ.) এর এর মাজার পরিচালনা কমিটির সহযোগিতায় আয়োজিত হয়েছে।
৫ম আন্তর্জাতিক গ্রন্থমেলায় বিভিন্ন দেশ হতে প্রায় ২৫০টি প্রকাশনা অংশগ্রহণ করছে এবং ১০ দিন ব্যাপী তাদের প্রকাশিত গ্রন্থাবলি মেলায় আগতদের উদ্দেশ্যে উপস্থাপন করবে।
ইরাকের কুর্দিস্তান প্রদেশের ডেমোক্রাট দলের প্রধান মাসউদ বারযানী এ গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন: সমাজের সাধারণ জনগণকে বিভিন্ন বিষয় সম্পর্কে পরিচিত করার পথে গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আরবিল শহরে এ গ্রন্থমেলার আয়োজন এ বিষয়েরই প্রমাণ করে যে, কুর্দিস্তানের জনগণ সদাজাগ্রত।
উল্লেখ্য যে, ইরাকে অবস্থিত হযরত ইমাম আলী (আ.), হযরত ইমাম হুসাইন (আ.), হযরত আব্বাস (আ.) এবং হযরত ইমাম মুসা কাযিম (আ.) এর মাজার পরিচালনা কমিটি প্রথমবারের মত আন্তর্জাতিক গ্রন্থমেলা আয়োজনে সহযোগিতা করছে। #556653
captcha