Saphirnews এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ সম্মেলন স্থানীয় সময়ের রাত ৮:৩০ মিনিটে সেইন সেন্ট ডেনিস প্রদেশের স্টেন শহরের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এ সম্মেলন, বিশিষ্ট গবেষক, প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ‘ধর্ম ও রাজনীতি’ শীর্ষক গবেষণা পরিষদের সদস্য ড. জামিল খাইর মি মুনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে ইসলামে সময়ের মূল্য শীর্ষক বিষয়ের প্রতি গুরুত্বারোপ করে আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয়ের এ মহামান্য শিক্ষক ও ফ্রান্সের বিশিষ্ট মুসলিম গবেষক বেশ কয়েকটি মূল্যবান প্রবন্ধও লিখেছেন। #556612