লোরেস্তানের ইসলামী প্রচারণা বিভাগের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: লোরেস্তানের ইসলামী প্রচারণা সংস্থার দারুল কোরআন বিভাগের প্রধান জনাব মুহাম্মাদ লোরভান্দ বলেছেন: ৪৪০ জন অংশগ্রহণকারীর মধ্যে ১৯০ জন ১৪ ও ১৫ পারা শীর্ষক তাফসীর ক্লাসে অংশগ্রহণ করেছেন এবং অবশিষ্টরা বিষয়ভিত্তিক তাফসীর ক্লাসে অংশগ্রহণ করেছেন।
তিনি ইসলামী প্রচারণা সংস্থার দারুল কোরআনের অন্যান্য কর্মসূচীর কথা উল্লেখ করতে গিয়ে বলেন: উস্তাদগণ হুসাইন রুস্তামী, হামিদ রেজা আলাজগারদী, হুসাইন মালেকশাহের উপস্থিতিতে ২১টি এবং সাইয়্যেদ জাওয়াদ হুসাইনী, সাইয়্যেদ সাদেক মোসলেমীসহ অন্যান্য কারীদের উপস্থিতিতে ৯২টি কোরআন তেলাওয়াতের আসর এ সংস্থার পক্ষ থেকে আয়োজিত হয়েছে। # 557393