Tennessean এর নিজস্ব ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ কর্মসূচী মিডল টেনেসী স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত মুসলিম ছাত্রদের উদ্যোগে, অমুসলিমদেরকে ইসলাম সম্পর্কে পরিচিত ও এ আসমানী ধর্মের প্রতি অন্যদেরকে অবগত করার উদ্দেশ্যে আয়োজিত হয়েছে এবং আগামী বৃহস্পতিবার ৮ই এপ্রিল নাগাদ চলবে।
ইসলাম পরিচিতির উপর বিশেষ আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শন, ইসলাম ও পশ্চিমা বিশ্ব শীর্ষক সম্মেলন, ‘ইসলামে পুরুষ ও নারীর সম্পর্ক’ শীর্ষক বিষয়ে আওয়াদ বিন হাযেমের বক্তৃতা, মিডল টেনেসী স্টেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইসলাম ও মুসলমানদের সম্পর্কে মতামত নিয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন ইত্যাদি কর্মসূচী ইসলাম পরিচিতি সপ্তাহ উপলক্ষ্যে গৃহিত হয়েছে। #557895