IQNA

কাতারে ছাত্রদের কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম আজ ঘোষনা করা হবে

9:06 - April 07, 2010
সংবাদ: 1903548
আন্তর্জাতিক বিভাগ: কাতারে ৪৯তম বার্ষিক কোরআন প্রতিযোগিতার ফলাফল আজ সকালে কাতারের আওকাফ ও ধর্মমন্ত্রণালয়ের অধীনস্থ ধর্মীয় নির্দেশনা ও প্রচারণা অধিদপ্তরের হেফজে কোরআন বিভাগের পক্ষ থেকে ঘোষিত হবে।
কাতারের দৈনিক আশ শারক-এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: কাতারের আওকাফ ও ধর্মমন্ত্রণালয়ের ইসলামী নির্দেশনা ও প্রচারণা সংস্থার হেফজ বিভাগের অর্থ বিষয়ক কর্মকর্তা আব্দূল্লাহ আল মুক্বীফ এ সম্পর্কে বলেন: ছাত্রদের ৪৯তম জাতীয় কোরআন প্রতিযোগিতার ফলাফল ৭ই এপ্রিল www.qsave.net সাইটে প্রকাশিত হবে এবং একইভাবে আগামীকাল ৮ই এপ্রিল বৃহস্পতিবার কাতারের দৈনিক পত্রিকাসমূহেও প্রকাশিত হবে।
তিনি আরো বলেন: ছাত্রদের ৪৯তম জাতীয় কোরআন প্রতিযোগিতা চলতি বছরের ৭ই মার্চ অনুষ্ঠিত হয় এবং সারাদেশের বিদ্যালয় হতে ১৭৪৮০ জন ছাত্র এতে অংশগ্রহণ করে।
আল মুক্বীফ আরো জানান: ৩৫টি বিচারক টিম এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন। যাদের মধ্যে ১৭টি টিম ছাত্রদের বিভাগে এবং ১৮টি টিম ছাত্রীদের বিভাগে ১৫ দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন। #558592
captcha