IQNA

জামাতের নামায প্রতিষ্ঠার অপরাধে সৌদি আরবে এক শিয়া গ্রেপ্তার

9:06 - April 07, 2010
সংবাদ: 1903551
আন্তর্জাতিক বিভাগ: সৌদি নিরাপত্তা বাহিনী গত পরশু ৫ই এপ্রিল সৌদি আরবের আল খুবর প্রদেশের অধিবাসী হাসান আলী মালেকী নামক এক শিয়া ব্যক্তিত্বকে জামাতের নামায প্রতিষ্ঠার অপরাধে গ্রেপ্তার করেছে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: সৌদি নিরাপত্তা বাহিনী গত পরশু ৫ই এপ্রিল হাসান আলী আল-মালেকীকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর আল জাবিলের হাজার প্রাথমিক বিদ্যালয় হতে গ্রেপ্তার করেছে।
সৌদি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, হাসান আলী আল-মালেকী নামক এক সক্রিয় শিয়া ব্যক্তিত্বকে, আল খুবর শহরে তিনটি মসজিদে তালা ঝুলানো এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের উপর নিষেধাজ্ঞা জারীর পর নিজ বাসগৃহে জামাতের নামায ও ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের অপরাধে গ্রেপ্তার করেছে।
হাসান আলী আল মালেকী, ইমাম হুসাইন (আ.) এর আযাদারী ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনে খুবই তৎপর একজন ব্যক্তিত্ব। তিনি গত ৯ বছর ধরে আল জাবিল শহরের হাজার প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য যে, সৌদি নিরাপত্তা কর্মকর্তারা গত বছর আশুরা উপলক্ষ্যে আযাদারীর আয়োজনের অপরাধে তাকে গ্রেপ্তার করে একটি অঙ্গিকার নামায় স্বাক্ষর করতে বাধ্য করে। যাতে তারা জামাতের নামায প্রতিষ্ঠা ও ধর্মীয় অনুষ্ঠান পালন নিষিদ্ধ করেছিল।
সৌদি নিরাপত্তা বাহিনী গত সপ্তাহে আল খুবর অঞ্চলের প্রখ্যাত শিয়া ব্যক্তিত্ব আব্দুল্লাহ ফাহাদ আল মাক্কী, মাহদী আহমাদ আল খুদ্বাইর ও হুসাইন সালেহ আল মাহনাকে একই অপরাধে গ্রেপ্তার করেছে। #558359
captcha