আসওয়াতুল ইরাক বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থার জানিয়েছে: এ সাক্ষাতে অনুষ্ঠানে শহীদ আয়াতুল্লাহ বাকের সাদরের সুযোগ্য পুত্র সাইয়্যেদ জাফার মুহাম্মাদ বাকের সাদর এবং মরহুমের সহধর্মিনী উপস্থিত ছিলেন। এ সময়ে তিনি উক্ত মহান মারজার ইলমী ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
সাইয়্যেদ জাফার মুহাম্মাদ বাকের সাদর এ সাক্ষাতে ইরাকের রাষ্ট্রপতিকে, শহীদ সাদরের পরিবারের প্রতি সর্বদা লক্ষ্য রাখার জন্য এবং শহীদ সাদরের স্মরণে বার্ষিক অনুষ্ঠান পালনের প্রতি গুরুত্ব দানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন: যদিও ইরাকের বিভিন্ন বর্ণ, গোত্র, ধর্ম ও মাযহাবের লোক জীবন যাপন করে কিন্তু জালাল তালাবানী ইরাকের এ গুরুত্বপূর্ণ পদ থেকে জাতীয় ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অপরদিকে ফিনল্যাণ্ডের রাজধানীতে অবস্থিত আল কিসা ইমামবাড়ী ও ইসলামী কেন্দ্রে, আয়াতুল্লাহ বাকের সাদরের ৩০তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান আগামী ৮ই এপ্রিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বিকাল ৭ ঘটিকায় শুরু হবে। #558461