IQNA

দামেস্কে পেশ ইমাম ও খতীবদের বিশেষ প্রশিক্ষণ কোর্স

10:14 - April 08, 2010
সংবাদ: 1904022
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: সিরিয় ওলামদের ধর্ম সংক্রান্ত জ্ঞানের মানোন্নয়নের লক্ষ্যে দামেস্কের মসজিদসমূহে মসজিদের পেশ ইমাম ও খতীবদের বিশেষ প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হচ্ছে।
সিরিয়ার আওকাফ ও ধর্মমন্ত্রণালয়ের নিজস্ব ওয়েব সাইটের বরাত দিয়ে সিরিয়া হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ৩ মাস ব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কোর্স সিরিয়ার রাজধানী দামেস্কের ৮টি মসজিদ অনুষ্ঠিত হচ্ছে। এ কোর্সটি গত ১লা ফেব্রুয়ারী হতে শুরু হয়ে আগামী ৩০শে এপ্রিল নাগাদ অব্যাহত থাকবে।
এ প্রতিবেদনে আরো বলা হয়েছে: সিরিয়ার আওকাফ মন্ত্রণালয়, এ প্রশিক্ষণ কোর্স আয়োজনকারী হিসেবে আদ-দাওয়াহ, আল-কাদের, আল-মালিহাহ, আস-সাহাবাহ, আল-গাফরী, খালেদ বিন ওয়ালিদ, আনাস বিন মালেক এবং সাইয়্যেদী এ ৮টি মসজিদের নাম ঘোষণা করেছে।
তিন মাসের এ প্রশিক্ষণ কোর্সে, ওলামা, খতীবগণ, পেশ ইমামগণ প্রতিদিন বিভিন্ন ক্লাসে উপস্থিত হয়ে তাদের ধর্ম সংক্রান্ত জ্ঞানের মানোন্নয়ন করে সেদেশের বিভিন্ন মসজিদসমূহে তৎপর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য অংশগ্রহণকারীরা, ধর্মের মৌলিক বিশ্বাস, নৈতিকতা, ধর্মীয় বিধি বিধান, তাজবীদ, কোরআন তেলাওয়াত, কোরআন সংক্রান্ত অন্যান্য জ্ঞান, শরীয়তের ইতিহাস, ইসলামী সংস্কৃতি এবং মাযহাবসমূহের একত্রিকরণ শীর্ষক ক্লাসসমূহে অংশগ্রহণ করছেন। #559048

captcha