IQNA

বৃটেনের মুসলিম ওলামারা সেদেশের নির্বাচনে অংশগ্রহণের জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন

8:33 - April 12, 2010
সংবাদ: 1905662
আন্তর্জাতিক বিভাগ: বৃটেনের মুসলিম ওলামারা আগামী ৬ই মে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণের জন্য এদেশের মুসলিম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
APP বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: বৃটেনের মুসলিম ওলামারা, মুসলমানদেরকে সংঘবদ্ধভাবে নিজেদের ভোট অধিকার ব্যবহারের প্রতি উৎসাহিত করে আগামী উজ্জ্বল ভবিষ্যত গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণের প্রতি আহ্বান জানিয়েছেন।
তারা মসজিদের পেশ ইমাম, ইসলামী মাযহাবসমূহের নেতৃবৃন্দের স্বাক্ষর সম্বলিত এ বিবৃতিতে ঘোষণা দিয়েছে যে, মুসলমানদের উচিত স্বদেশের নির্বাচনে অংশ গ্রহণ করে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা।
এ কারণে বৃটিশ মুসলিম পরিষদ জুমআর নামাযের খোতবায় এ বিষয়টি মুসুল্লীদের অবগত করার জন্য সেদেশের মসজিদসমূহের সহযোগিতা কামনা করেন। #560909
captcha