আন্তর্জাতিক বিভাগ: ফিলিস্তিনের আইন প্রণয়নকারী পরিষদ রবিবার ১১ই এপ্রিল এক বিবৃতিতে ইসরাইলের আগ্রাসনমূলক পদক্ষেপের নিন্দা জানিয়ে, মুসলমানদেরকে বাখতারী উপকূল হতে পরিপূর্ণরূপে বিতাড়িত করাই হচ্ছে দখলদার ইসরাইলের মূখ্য উদ্দেশ্য বলে আখ্যায়িত করেছে।
কুয়েত বার্তা সংস্থা KUNA এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ফিলিস্তিনের আইন প্রণয়নকারী পরিষদের সহকারী প্রধান এ বিবৃতিতে ঘোষণা করেছেন: ফিলিস্তিনের ভূমিতে দখলদার ইসরাইলের অবৈধ পদক্ষেপ, আইনগত যে কোন ব্যবস্থার মাধ্যমে থামাতে হবে।
তিনি বলেন: জায়নবাদীরা মুসলমানদেরকে আস্তে আস্তে এ অঞ্চল হতে বের করে দিয়ে বাখতারী উপকূলে ইহুদ বসতি স্থাপনার পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ট।
তিনি এ বিবৃতিতে ইসরাইলের আগ্রাসনমূলক ও অমানবিক পদক্ষেপ বন্ধের জন্য মানবাধিকার বিষয়ক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেছেন।
এছাড়া তিনি ইসরাইলীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের মাধ্যমে তাদেরকে ফিলিস্তিনী জনগণের অধিকার হরণ বন্ধ করতে বাধ্য করতে আরব ও ইসলামী দেশসমূহের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। # 561291