Cnobbi বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ প্রতিযোগিতা ‘আলীফ’ ইসলামী কেন্দ্রের উদ্যোগে ছাত্রদেরকে কোরআন তেলাওয়াত এবং ইসলাম পরিচিতি সম্পর্কে অধিক আগ্রহী করে তোলার নিমিত্তে আয়োজিত হচ্ছে।
‘আলীফ’ ইসলামিক সেন্টারের প্রধান গায়াযোভ ইয়ামবাউ এ সম্পর্কে বলেন: ছাত্ররা কোরআনের কিরাত বিভাগে তাজবীদ, হেফজ বিভাগে সূরাসমূহের মুখস্ত করা উপর দক্ষতা এবং ইসলাম পরিচিতি বিভাগে ইসলাম সম্পর্কে তাদের পরিচিতি ইত্যাদি বিষাবলিতে পর্যালোচিত হবে। #561198