সামাজিক ও রাজনৈতিক বিভাগ: সংযুক্ত আরব আমিরাত ও পারস্য উপসাগরীয় দেশসমূহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উজমা খামেনেয়ীর প্রতিনিধি, আয়াতুল্লাহ আল উজমা সাফী গুলপাইগানী, আয়াতুল্লাহ আল উজমা মাকারেম শিরাজী, আয়াতুল্লাহ আল উজমা নূরী হামেদানী এবং হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেইখ জাওয়াদ ফাজেল লানকারানীর সাথে সাক্ষাত করেছেন।
কোমের হাউযা ইলমিয়াহ’র ইসলামী প্রচারণা অধিদপ্তরের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ মাহমুদ মাদানী এ সাক্ষাত অনুষ্ঠানসমূহে তার সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড বিষয়ক প্রতিবেদন মারজগণের সম্মুখে পেশ করেন।
এ সময় তিনি এ অঞ্চলের অধিবাসীদের শিয়া মাযহাব ও সংস্কৃতি সম্পর্কে তাদের আগ্রহের কথা উল্লেখ করেন।
এ সাক্ষাতে মারজায়ে তাকলীদগণ, তার সাফল্যতার জন্য দোয়া করে হযরত মুহাম্মাদ (স.) আনীত প্রকৃত ইসলামের প্রচার এবং যুবকদেরক শিয়া মাযহাব সম্পর্কে পরিচিত করানোর বিষয়ে জোর তাগিদ দেন।
উল্লেখ্য যে, কোমস্থ ইসলামী প্রচারণা অধিদপ্তরের জনসংযোগ ও আন্তর্জাতিক বিভাগের উদ্যোগে এ সাক্ষাত অনুষ্ঠানসমূহ আয়োজন করা হয়েছে। #561489