IQNA

‘সৌদি আরবে শিয়া’ শীর্ষক গ্রন্থের নতুন সংস্করণ প্রকাশিত

8:12 - April 15, 2010
সংবাদ: 1907423
আন্তর্জাতিক বিভাগ: লেবাননের দারুস সাফী প্রকাশনীর উদ্যোগে সৌদি সমাজে শিয়াদের অবস্থার পর্যালোচনার উপর রচিত ‘আশ শিয়া ফি সাউদী আরাবিয়্যাহ’ (সৌদি আরবে শিয়া) শীর্ষক গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে।
আল মুলতাকা বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: দুই খণ্ড বিশিষ্ট এ বই সৌদি গবেষক হামযাহ হুসাইন কর্তৃক রচিত হয়েছে এবং এর প্রথম সংস্করণ ১৯৯৩ সালে ‘আল-বাকী লি ইহইয়ায়িত তুরাস’ ইন্সটিটিউটের পক্ষ থেকে প্রকাশিত হয়।
এ বইতে সকল প্রকার আকিদা, বিশ্বাস ও চিন্তাগত বিষয়ে আলোচনা করা হতে বিরত থাকা হয়েছে। লেখক শুধুমাত্র বিগত ১৫০ বছরে এবং উসমানী ও সৌদি এ দুই শাসনামলে সৌদি সমাজে শিয়াদের রাজনৈতিক ও সামাজিক অবস্থার উপর আলোচনা করেছেন।
হামযা হুসাইন এ গ্রন্থে শিয়াদের সমর্থনে বলেন: শিয়ারা সৌদি সমাজে সবচেয়ে বঞ্চিত শ্রেনীর অন্তর্ভূক্ত।
সৌদি গবেষক এ বইটি সৌদি আরবে শিয়াদের সংস্কৃতি ও বতর্মান সরকারের যুগে তাদের উপর বয়ে যাওয়া বিভিন্ন বিপদ আপদের কথা উল্লেখ, সৌদি সমাজে বসবাসরত সকল শ্রেনীর লোকদের মাঝে সমান অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন নির্দশন, পবিত্র স্থান ও সকল মাযহাবের সংস্কৃতির প্রতি সম্মান প্রদশর্নের প্রতি আহ্বান জানানোর উদ্দেশ্যে এ গ্রন্থ রচনা করেছেন। # 562785
captcha