ইসলামী সংস্কৃতি ও নির্দেশণা অধিদপ্তরের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: লোরেস্তান প্রদেশের মসজিদ বিষয়ক শিল্পকলা ও সাংস্কৃতিক পরিষদ অধিদপ্তরের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়েদ আলী মুসাভী চলতি বছরে এ প্রদেশে ২০০ মসজিদ বিষয়ক পরিষদ চালু করার কথা ঘোষণা দিয়ে বলেন: ২০০৩ সাল হতে ২০০৯ সাল অবধি এ প্রদেশে মসজিদ বিষয়ক পরিষদের সংখ্যা ছিল মোট ৩১টি, বর্তমানে তা ১২০টি উন্নীত হয়েছে।
তিনি বলেন: বর্তমানে মসজিদ বিষয়ক পরিষদের সদস্য সংখ্যা ২৪ হাজার এবং বর্তমানে এ প্রদেশে ৬৮০টি পরিষদ বিহীন মসজিদ রয়েছে।
জনাব মুসাভী বলেন: ২০০৮ সালে লোরেস্তানের বিভিন্ন মসজিদে ১৬টি গ্রন্থাগার ছিল, যা বর্তমানে বৃদ্ধি পেয়ে ৭৮ এ উন্নীত হয়েছে।
তিনি বলেন: ইমাম মাহদী (আ.) পরিচিতি সংক্রান্ত ৩০০টি ক্লাস এ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। #562904