IQNA

মালেশিয়ায় হেফজে কোরআন প্রতিযোগিতা

21:49 - April 20, 2010
সংবাদ: 1910349
আন্তর্জাতিক বিভাগ: মালেশিয়ার ৩১তম জাতীয় হেফজে কোরআন প্রতিযোগিতা আগামী কাল ২১শে এপ্রিল সেদেশের মালাকা প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Bernama বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ প্রতিযোগিতা ২১ হতে ২৫শে এপ্রিল অবধি পাঁচ দিন ব্যাপী, মালাকা আইরক্রো শহরে অবস্থিত আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
প্রত্যেক প্রদেশ হতে ৩ জন পুরুষ এবং ৩ জন মহিলা হাফেজ, যারা বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১ম থেকে তৃতীয় স্থান অধিকার করেছেন, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিযোগীদের বয়স ৭ থেকে ২৫ বছরের মধ্য হতে হবে বলে আয়োজক কমিটি ঘোষণা করেছেন।
এ প্রতিযোগিতা, মুসলিম উম্মহ’র মাঝে বিদ্যমান সম্পর্ককে জোরদার করার উদ্দেশ্যে মালেশিয়ার ইসলাম প্রচার ও প্রসার সংস্থা (jakim) মালাকা অঙ্গরাজ্যের সহযোগিতায় প্রথম দশ পারা, প্রথম কুড়ি পারা এবং সম্পূর্ণ কোরআন এ তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে।
প্রতিটি বিভাগ হতে বিজয়ীদেরকে সম্মানী ক্রেস্ট ছাড়াও ৪ হাজার থেকে ১০ হাজার রিঙ্গিত (মালেশিয়ার মুদ্রা), হজ্জ ও উমরা সফরের খরচাদি প্রদান করা হবে। #564937
captcha