Daily Sunday news এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: মাউরী ভাষা বিশেষজ্ঞদের সহযোগিতায় জনাব শাকিল মুনির দীর্ঘ ২০ বছর যাবত পবিত্র কোরআনের অর্ধেকের বেশী অনুবাদ করতে সক্ষম হয়েছেন।
শাকিল মুনির এ দৈনিককে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন: খুবই সুক্ষ্মভাবে এ অনুবাদ করা হয়েছে। আর যতদূর সম্ভব আয়াতের আরবী টেক্সেটের অর্থের সাথে সামঞ্জস্যতা রেখে অনুবাদ করা হয়েছে।
সম্প্রতি নিউজল্যাণ্ডে পবিত্র কোরআনের আরবী টেক্সটসহ মাউরী ভাষায় অনুবাদকৃত কোরআনের এ অংশ প্রকাশিত হয়েছে।
অবশিষ্ট আয়াতের অনুবাদের কাজ অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, নিউজল্যাণ্ডে ৪ মিলিয়ন জনসংখ্যার মধ্যে মুসলমানদের সংখ্যা হচ্ছে চল্লিশ হাজার। স্থানীয় মাউরী ভাষাভাষীদের মাঝে ইসলাম অতি দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও এ প্রতিবেদনে বলা হয়েছে। # 564776