IQNA

তুরস্কে জাফারী শিয়াদের গবেষণা কেন্দ্র নির্মাণের অনুমোদন লাভ

23:45 - April 22, 2010
সংবাদ: 1911137
সামাজিক ও রাজনৈতিক বিভাগ: তুরস্কের igdir বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা, এ বিশ্ববিদ্যালয়ে জাফারী শিয়াদের একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে সম্মতি দিয়েছেন।
ইস্তাম্বুলের যাইনাবিয়্যাহ মসজিদের নিজস্ব ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, তুরস্কের ইগদ্বীর বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, ইসলাম বিশ্বে এবং এ অঞ্চলে জাফারী শিয়া মাযহাব একটি প্রভাবশালী মাযহাব। ইসলামী চিন্তা ভাবনা, আকিদা ও এ মাযহাবের অনুসারীদের সমৃদ্ধ সংস্কৃতির বিষয়টিকে অবজ্ঞা করা সম্ভব নয়।
এ বিবৃতিতে আরো বলা হয়েছে: ইগদ্বীর তুরস্কের সীমান্তবর্তী প্রদেশসমূহের অন্যতম। ইরান, আরমেনিয়া, এবং নাখচিভানের সাথে এ অঞ্চলের সুসম্পর্ক রয়েছে। এ কারণেই এ অঞ্চলে বিভিন্ন মাযহাব ও ধর্মের অধিবাসী জীবন যাপন করে। তাদের ধর্মীয় চাহিদাসমূহের পূরণের জন্য চেষ্টা চালানো এ প্রদেশের কর্মকর্তারদের দায়িত্বের অন্তর্ভূক্ত। #566448
captcha