গণপ্রজাতন্ত্রী কিরগিজিস্তান হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা প্রতিবেদকের রিপোর্ট: দেশের অন্যতম বৃহৎ মসজিদ, তাইয়্যেবাহ মসজিদে তাফসীর বিষয়ক এ প্রশিক্ষণ কোর্স প্রতি সপ্তাহে দুইদিন যাবত অনুষ্ঠিত হবে।
এ প্রতিবেদনের ভিত্তিতে কিরগিজিস্তানের খ্যাতনামা ওলামা শেইখ সিরাজুদ্দীন প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার এ মসজিদে উপস্থিত হয়ে মাগরীব ও ঈশার নামাযের পর এ তাফসীর বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শিক্ষকের দায়িত্ব পালন করবেন।
এ প্রশিক্ষণ কোর্সে প্রায় ৪০ জন কোরআনপ্রেমী অংশগ্রহণ করবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
উল্লেখ্য যে, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার তাইয়্যেবাহ মসজিদের পেশ ইমাম উস্তাদ বিলাল উক্ত প্রশিক্ষণ কোর্সের অংশগ্রহণকারীদের জন্য ইসলামি ফিকাহ শাস্ত্র পরিচিতি শীর্ষক ক্লাস গ্রহণ করবেন। #566069