Risalehaber ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: তুরস্কের ধর্মমন্ত্রীর উপদেষ্টা মুহাম্মাদ আমিন ওযআফশার (mehmet emin ozafsar) এক সংবাদ সম্মেলনে এ বিষয়ের কথা উল্লেখ করে বলেন: বর্তমানে পবিত্র কোরআনে করিমে আয়াতসমূহ অনেক ছাত্রদের গবেষণার বিষয়বস্তু। এরই ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছি যে, কোরআন গবেষণামূলক একটি কেন্দ্র প্রতিষ্ঠা করবো। যাতে মহানবী (স.) চিরন্তন মোজেযার উপর বিষয় ভিত্তিক ভাবে গবেষণা করা সম্ভব হয়।
তিনি আরো বলেন: এ কেন্দ্রে একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে যাতে ছাত্ররা হস্তলিখিত কোরআন, ক্যালিওগ্রাফী, ইসলামী ইতিহাস সম্পর্কিত বিভিন্ন চিত্র পরিদর্শন করতে পারবে। # 568412