IQNA

আয়াতুল্লাহ মাকারেম শিরাজী অনুবাদকৃত কোরআন ব্রেইল পদ্ধতিতে প্রকাশিত

22:41 - April 27, 2010
সংবাদ: 1913923
সাংস্কৃতিক বিভাগ: কোরআন বিষয়ক কার্যক্রম সমন্নয় ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়াতুল্লাহ মাকারেম শিরাজীর অনুবাদকৃত কোরআন প্রথমবারের মত ব্রেইল পদ্ধতিতে প্রকাশিত হয়েছে।
কোরআন বিষয়ক কার্যক্রম সমন্নয় ও সম্প্রসারণ অধিদপ্তরের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ অধিদপ্তরের উদ্যোগে এবং ইসপাহানের রওশান দেলান কোরআন ফাউণ্ডেশনের সহযোগিতায় ইরানে প্রথমবারের মত ব্রেইল পদ্ধতিতে আয়াতুল্লাহ মাকারেম শিরাজীর অনুবাদকৃত সম্পূর্ণ কোরআন ৩০ খণ্ডে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য যে, কোরআনের প্রতিটি পারা এক খণ্ডে পঞ্চাশটি ব্রেইল পদ্ধতিতে লেখার বিশেষ কাগজে প্রকাশিত হয়েছে এবং রওশান দেলান ফাউণ্ডেশনে ৫০% ছাড়ে উপস্থাপন করা হয়েছে। #569787
captcha