IQNA

রাশিয়ার ইসলামী সংস্থাগুলোর জন্য ১০ কোটি ৫০ লাখ রুবল বরাদ্দ

23:43 - May 01, 2010
সংবাদ: 1915644
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়া সরকার অধীনস্থ ইসলামী শিক্ষা ও সংস্কৃতি প্রশিক্ষণে সহায়তাকারী পরিষদ, ইসলামী কার্যক্রম পরিচালনার জন্য ১০ কোটি ৫০ লাখ রুবল বাজেট বরাদ্দ করেছে।
Dunyabulteni এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: রাশিয়ার ইসলামী শিক্ষা ও সংস্কৃতি প্রশিক্ষণে সহায়তাকারী পরিষদ, বিভিন্ন ইসলামী সংস্থাসমূহের আবেদন পত্রের উপর ভিত্তি করে ২০১০ সালে ৫৮টি প্রস্তবনা বাস্তবায়ন বাবদ ১০ কোটি ৫০ লাখ রুবল বাজেট বরাদ্দ করেছে।
এ পরিষদের সদস্যগণ, এদেশের বিভিন্ন শহর হতে ইসলামী সংস্থাসমূহের কর্মকর্তাদের প্রেরিত ২৯৮টি আবেদন পত্র পর্যালোচনা করার পর ৫৮টি প্রস্তাবনার অনুমোদন দিয়েছে।
উল্লেখ্য যে, রাশিয়ার ইসলামী সংস্থাগুলো এ বাজেট প্রাপ্ত হওয়ার পরপরই তাদের কার্যক্রম শুরু করবে এবং তাদের কার্যক্রম সম্পর্কে রিপোর্ট প্রদান করবে। # 571592
captcha