IQNA

মদিনায় মহানবী (স.) এর জীবন চরিত পর্যালোচনা শীর্ষক তৃতীয় সম্মেলন শুরু

23:44 - May 01, 2010
সংবাদ: 1915646
আন্তর্জাতিক বিভাগ: মহানবী (স.) এর জীবন চরিত পর্যালোচনা শীর্ষক তৃতীয় সম্মেলন আজ ১লা মে মদিনার তাইয়্যেবা বিশ্ববিদ্যালয়ের খতিব ও পেশ ইমাম প্রশিক্ষণ অধিদপ্তরের শুরু হয়েছে।
নাসীজ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ সম্মেলন, ‘তাকরিমে মানযেলাতে পায়াম্বার (স.)’ ইন্সটিটিউটের উদ্যোগে চারদিন ব্যাপি আয়োজিত হচ্ছে।
মদিনা মোনাওয়ারাহ’র তাইয়্যেবাহ বিশ্ববিদ্যালয়ের প্রধান মানসুর বিন মুহাম্মাদ আন নাযহাহ এ সম্পর্কে জানিয়েছেন: এ বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক কর্মসূচীতে মহানবী (স.) এর জীবন চরিতের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয় এবং হযরত মুহাম্মাদ (স.) এর জীবন চরিতের সাথে যুব সমাজের পরিচিত করানোর প্রভাব যে কতটা তা সম্পর্কে আমরা অবগত।
তিনি বলেন: এ সম্মেলনে দেশের খ্যাতিমান ব্যক্তিত্বগণ, মহানবী (স.) এর জীবন চরিত, তাঁর সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবন ইত্যাদি বিষয়ের উপর বক্তব্য রাখবেন।
তাকরিমে মানযেলাতে পায়াম্বার (স.) ইন্সটিটিউটের সচিব ইয়াহিয়া বিন ইব্রাহিম আল ইয়াহিয়া এ সম্পর্কে বলেছেন: এ সম্মেলন, আমাদের ইনস্টিটিউটের ধারাবাহিক কর্মসূচীর অন্যতম এবং মহানবী (স.) এর জীবন চরিত ও তার নৈতিক বৈশিষ্ট্য সম্পর্কে পরিচিত করার উদ্দেশ্যে এ সম্মেলন আয়োজিত হয়।
এ সম্মেলনের পাশাপাশি সীরায়ে নববী শীর্ষক প্রদর্শনী এবং মহানবী (স.) এর জীবন শীর্ষক এক প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। # 571150
captcha