IQNA

তুরস্কে বিনামূল্যে ধর্মীয় বই বিতরন

23:19 - May 02, 2010
সংবাদ: 1916306
সাংস্কৃতিক বিভাগ: তুরস্কের আদানা প্রদেশের মুফতি পরিষদের পক্ষ থেকে এ প্রদেশের লোকদের মাঝে ১২ হাজারেরও বেশী ধর্মীয় বই বিনামূল্যে বিতরন করা হয়েছে।
Diyanethaber এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: মুফতি পরিষদের পরিবার বিষয়ক পরামর্শদান বিভাগ, ১২ হাজার খণ্ড গ্রন্থ আদানা প্রদেশের বিভিন্ন ইসলামী সংস্থা, স্কুল, মসজিদ, বাড়ী এবং সাংস্কৃতিক কেন্দ্রের মাঝে বিনামূল্যে বিতরন করেছে। বিতরনকৃত এ বইগুলোর মধ্যে পবিত্র কোরআন, কোরআনের তাফসীর, মহানবী (স.) এর জীবন চরিত এবং ইসলামের দৃষ্টিতে পরিবার ইত্যাদি বিষয় ভিত্তিক গ্রন্থাদি রয়েছে।
আদানা প্রদেশের মুফতি পরিষদের পরিবার বিষয়ক পরামর্শদান বিভাগের প্রধান সালেহা বেলিগিচ এ সম্পর্কে বলেছেন: ইসলামী গ্রন্থসমূহ বিনামূল্যে বিতরনের পাশাপাশি এ পরিষদ প্রদেশের অনেক মসজিদেই অভিভাবকদের উপস্থিতিতে বিভিন্ন সাংস্কৃতিক সভার আয়োজন করবে। আর এ সকল সভাসমূহে পারিবারিক শিষ্ঠাচার এবং ইসলাম ধর্ম শিক্ষা সম্পর্কে আলোচনা করা হবে।
তিনি আরো উল্লেখ করেন যে, এ প্রদেশের কোন বাড়ীই যেন কোরআন শূন্য না থাকে। আল্লাহর পবিত্র কিতাব বাড়ীতে থাকলে তা পরিবারের জন্য বরকত বয়ে আনে। আদানা প্রদেশের মুফতি পরিষদও মসজিদসমূহে বিভিন্ন কোরআন প্রশিক্ষণ কোর্স আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণকে কোরআন শিক্ষা দিচ্ছে। # 571848
captcha