Umma-United এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: ইসলামী দেশসমূহের গন্যমান্য ব্যক্তিবর্গ যেমন:- আলজেরিয়ার ধর্মমন্ত্রী ‘আব্দুল্লাহ গোলামুল্লাহ’, সিরিয় চিন্তাবিদ ‘শেইখ রামাজান আল বুতী’, ইউরোপের ফতোয়া দানকারী পরিষদের সদস্য ‘সালাম শেইখ’, প্যারিসের ‘আদ দাওয়াত’ মসজিদ কমিটির প্রধান ‘লারবী কোশাত’, তিউনিশিয়ার রেডিও যাইতুনের পরিচালক ‘কামাল ইমরান’, তিউনিশিয়ার উচ্চতর ইসলামী পরিষদের সদস্য ‘সালাহ উদ্দীন মুস্তাভা’, লিবিয়ার প্রখ্যাত কারী ‘শেইখ মুহাম্মাদ আল আলাম’সহ তিউনিশিয়ার রেডিও কোরআনের বেশ কিছু কর্মকর্তা এ সম্মেলন উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন।
ইসলামের দৃষ্টিতে পরিবারের গুরুত্ব ও বিবাহ সম্পর্কিত আয়াতসমূহ, ইসলামের দৃষ্টিতে উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচনের উপায় এবং মহানবী (স.) এর দৃষ্টিতে সফল জীবন ইত্যাদি বিষয়ের উপর এ সম্মেলনে আলোচনা করা হবে। #573682