IQNA

হযরত মাসুমা (সা. আ.) এর রওজার তত্ত্বাবধায়কের ইমাম হুসাইন (আ.) এর মাজারের তত্ত্বাবধায়কের সাথে সাক্ষাত

21:49 - May 04, 2010
সংবাদ: 1917601
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: হযরত মাসুমা (সা. আ.) এর রওজার তত্ত্বাবধায়ক আয়াতুল্লাহ আলী আকবার মাসউদী খোমেনী গতকাল সোমবার (৩রা মে) ইমাম হুসাইন (আ.) এর মাজারের তত্ত্বাবধায়ক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আব্দুল মাহদী কারবালায়ীর সাথে ইরাকের পবিত্র শহর কারবালায় সাক্ষাত করেছেন।
নুন বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, আয়াতুল্লাহ আলী আকবার মাসউদী খোমেনী এবং তার সাথে সফরকারী দল গতকাল সোমবার ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.) এর মাযার যিয়ারত করার পর কারবালা শহরে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আব্দুল মাহদী কারবালায়ী’র সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ দ্বিপাক্ষীক সাক্ষাতে তারা ইমাম হুসাইন (আ.) এর মাজার সম্প্রসারণ ও উন্নয়ন এবং যেয়ারতকারীদের উদ্যেশ্য প্রদত্ত বিভিন্ন সেবার বিষয় সম্পর্কে আলোচনা করেন।
আয়াতুল্লাহ আলী আকবার মাসউদী খোমেনীও এ সাক্ষাতে হযরত মাসুমা (সা. আ.) এর মাজার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। # 573380
captcha