IQNA

কাবুলের ঐতিহাসিক মসজিদ পূনরায় চালু করা হয়েছে

23:54 - May 05, 2010
সংবাদ: 1918325
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: আফগানিস্তানের রাজধানী কাবুলের ঐতিহাসে ‘বাগে বালা’ মসজিদের সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর এক অনুষ্ঠানের মাধ্যমে পূনরায় চালু করা হয়েছে।
রাহে নেজাত ই-দৈনিকের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সাইয়েদ রাহিন মাখদুম এ মসজিদের পূনরায় চালু করা উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে, মসজিদের সংস্কার কাজে নেদারল্যাণ্ড কর্তৃক প্রদত্ত আর্থিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন: এ মসজিদটি আব্দুর রহমান খানের শাসনামলে নির্মিত হয়েছিল।
রাহিন, ৩০০ মুসুল্লি ধারন ক্ষমতা সম্পন্ন এ মসজিদটিকে কাবুলের অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে অভিহিত করে এ ইবাদতগাহ রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের অধিক যত্মবান হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ঐতিহাসিক নিদর্শন সংস্কার ও রক্ষণাবেক্ষণ বিভাগের প্রধান আব্দুল আহাদ আব্বাসী এ অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: এ মসজিদটি অভিজ্ঞ দলের নির্দেশনায় এর ঐতিহাসিক ধাঁচের প্রতি দৃষ্টি রেখে সংস্কার করা হয়েছে।
আব্বাসী আরো বলেন: এ মসজিদের প্রাচীন ধাঁচ ধরে রাখতে পূর্বে যে সকল উপকরণ ব্যবহৃত হয়েছিল ঠিক একই উপকরণ ব্যবহার করা হয়েছে। #574444
captcha