IQNA

কারবালার জুমার খতিব ইরাকের ওলামা পরিষদের ভাইস প্রেসিডেন্টের হত্যার নিন্দা জানিয়েছেন

8:01 - May 09, 2010
সংবাদ: 1919487
আন্তর্জাতিক বিভাগ: কারবালা শহরে আয়াতুল্লাহ সিসতানীর প্রতিনিধি ও এ শহরে জুমার খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আব্দুল মাহদী কারবালায়ী, ইরাকের উলামা পরিষদের ভাইস প্রেসিডেন্ট আব্দুল জালিল আল ফাহদাভীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।
নুন বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: হুজ্জাতুল ইসলাম আব্দুল মাহদী কারবালায়ী শুক্রবার (৭ই মে) ইমাম হুসাইন (আ.) এর মাজার সংলগ্ন ইয়ার্ডে অনুষ্ঠিত জুমার খোতবায় বলেছেন: আয়াতুল্লাহ সিসতানী সর্বদা ইরাকের বিভিন্ন জাতি, ধর্ম ও অনুসারীদের মাঝে সমাধিকার বজায়ের প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি জনগণের সহযোগিতা করা সরকারের অন্যতম গুরুদায়িত্ব বলে উল্লেখ করে ইরাকের বিভিন্ন সন্ত্রাসী হামলার বিপক্ষে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য নিরাপত্তা সংস্থাসমূহের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য যে, অজ্ঞাত পরিচয়ের একদল স্বশস্ত্র সন্ত্রাসী গত বুধবার (৫ই মে) ইরাকের ওলামা পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও বাগদাদের পশ্চিম অঞ্চলের আল আমেরিয়াহ অঞ্চলের খতিবকে হত্যা করেছে। এ ঘটনায় তার দেহরক্ষীও নিহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। #575268
captcha