IQNA

ইসরাইলের অপরাধকর্মের ব্যাপারে সতর্ক করে দিলেন কুদসের মুফতি

7:55 - May 09, 2010
সংবাদ: 1919488
আন্তর্জাতিক বিভাগ: কুদস শহরের মুফতি ‘তাইসির তামিমী’ শুক্রবার (৭ই মে), ইসরাইলের অপরাধকর্ম ও উস্কানীমূলক আচারণের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
কুয়েত বার্তা সংস্থা (KUNA) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: শেইখ তাইসির তামিমী যিনি ফ্রান্সের ইসলামী সংস্থাসমূহের প্রধানদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন, বলেছেন: জায়নবাদী ইসরাইল পূর্বের ন্যায় ইহুদী বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। ইসরাইলীরা আগামী বছর নাগাদ আরো চার বর্গ কিলোমিটার অধিকৃত জায়গার উপর ইহুদী বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আগামী ২০২০ সাল নাগাদ এ অঞ্চলের ইহুদীর সংখ্যা ১০ লাখে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।
তামিমী, অবৈধ দখলদার ইসরাইল কর্তৃক কুদস শরীফের প্রকৃত রূপ পরিবর্তনের লক্ষ্যে এ ধরনের বেআইনী ও অবৈধ পদক্ষেপের বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেন।
তিনি ফিলিস্তিনের উপর হামলার তারিখের কথা উল্লেখ করে বলেন: ইসরাইলের পদক্ষেপের মোকাবেলায় ইসলামী সমাজের গৃহিত পদক্ষেপ যথেষ্ট নয় এবং তাদের এ সকল ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের পথরোধ করার জন্য আন্তর্জাতিক সমাজকে বিশেষ করে মুসলিম ও খ্রীষ্টান সমাজকে অধিক সোচ্চার হতে হবে। #575461
captcha