IQNA

‘মানারুল ইসলাম’র নতুন সংখ্যা প্রকাশিত

7:24 - May 10, 2010
সংবাদ: 1920121
সাংস্কৃতিক বিভাগ: সংযুক্ত আরব আমিরাতের আওকাফ ও ধর্ম মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘মানারুল ইসলাম’ পত্রিকার নতুন সংখ্যা প্রকাশিত হয়েছে।
আরব আমিরাতের দৈনিক ‘আল খালিজ’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: এ পত্রিকার ৫২৪ নং সংখ্যা ইসলামী মূল্যবোধ ও কিরাত সংক্রান্ত বিষয়াদি নিয়ে প্রকাশিত হয়েছে।
আরব আমিরাতের প্রখ্যাত লেখক ও গবেষকের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধও এতে প্রকাশিত হয়েছে। প্রবন্ধের একাংশে তিনি ‘ফতোয়া ও পরিবার’ শীর্ষক বিষয় নিয়ে আলোচনা করেছেন।
মানারুল ইসলাম পত্রিকার নতুন সংখ্যার মলাটে ‘মোবারক ইবনে মুহাম্মাদ আলে নাহইয়ান’ মসজিদের ছবি ছাপানো হয়েছে। এ মসজিদটি আরব আমিরাতের সুন্দরতম মসজিদের অন্তর্ভুক্ত যা এ দেশের রাজধানী আব ধাবীতে নির্মিত হয়েছে।
#576179
captcha